পিরোজপুরে বোনের বাসায় নিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষন করে পুলিশ কনস্টেবল,থানায় মামলা Latest Update News of Bangladesh

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের




পিরোজপুরে বোনের বাসায় নিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষন করে পুলিশ কনস্টেবল,থানায় মামলা

পিরোজপুরে বোনের বাসায় নিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষন করে পুলিশ কনস্টেবল,থানায় মামলা

পিরোজপুরে বোনের বাসায় নিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষন করে পুলিশ কনস্টেবল,থানায় মামলা,/voiceofbarishal.com




স্টাফ রিাপোর্টার: এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল সাহেব আলী ঘরামীর বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ছাত্রী গত মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় এ মামলা করেন। ধর্ষণে সহায়তার অপরাধে সাহেব আলীর বড় বোন বিলাসী বেগমকেও মামলার আসামি করা হয়েছে। পুলিশ বুধবার বিলাসী বেগমকে গ্রেপ্তার করে।অভিযুক্ত পুলিশ কনস্টেবল সাহেব আলী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বয়াতীর হাট গ্রামের খালেক ঘরামীর ছেলে। বর্তমানে সে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের একটি কলেজের অনার্স পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে এক বছর আগে পরিচয় হয় কনস্টেবল সাহেব আলীর। এরপর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি সাহেব আলী ছুটিতে মঠবাড়িয়ায় এসে ফুসলিয়ে পৌর শহরে তার বড় বোনের বাসায় নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।

এরপর ওই ছাত্রী কয়েকদিন ধরে বিয়ের জন্য চাপ দিলে সাহেব আলী এতে অস্বীকৃতি জানায়। পরে ওই ছাত্রী সাহেব আলীর বাড়িতে অবস্থান নিলে মঠবাড়িয়া থানা পুলিশের এসআই হেমায়েত হোসেন খান সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। মঙ্গলবার মেয়েটি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এসআই হেমায়েত হোসেন খান মুঠোফোনে জানান, পরিস্থিতি ঘোলাটে হতে পারে এমন মনে করে ওই ছাত্রীকে সেখান থেকে উদ্ধার করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছিল।মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বলেন, মামলার এক আসামি বিলাসী বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে ওই কলেজছাত্রীর মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD