সংবাদ শিরোনাম:

মোবাইলে নতুন গান ভরে দেওয়ার কথা বলে বাসায় নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:45:04 pm, Wednesday, 24 April 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।বুধবার (২৪ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।আটক কলেজছাত্র অনিক হাসান জয় (১৯) সুজানগর উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।

আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মঈনুদ্দিন জানান, কলেজছাত্র অনিক সোনাতলা গ্রামে মামার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তার কাছে কম্পিটার আছে এবং মোবাইল মেরামত করতে পারে। এ কারণে একই গ্রামের দশম শ্রেণির এক ছাত্রী অনিকের কাছে একদিন মোবাইল মেরামত করিয়ে গান তুলে নেয়।

তিনি জানান, মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে মোবাইলে নতুন গান তুলে দেয়ার কথা বলে ওই ছাত্রীকে তাদের বাড়িতে ডেকে নিয়ে অনিক ধর্ষণ করে বলে অভিযোগ। এ ঘটনা আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় স্থানীয় প্রভাবশালীরা। পরে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ওই স্কুলছাত্রী ও তার মা আমিনপুর থানায় গিয়ে ঘটনা জানায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে পরীক্ষা শেষে অনিক হাসান জয়কে আটক করে।

এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মোবাইলে নতুন গান ভরে দেওয়ার কথা বলে বাসায় নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

প্রকাশের সময় : 09:45:04 pm, Wednesday, 24 April 2019