সংবাদ শিরোনাম:

কাউখালীতে হত্যা মামলায় একজনের ফাঁসি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:31:45 pm, Tuesday, 16 April 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:পিরোজপুরের কাউখালীতে হত্যা মামলায় লিমন (৩৫) নামে এক ব্যক্তিকে ফাঁসির দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত লিমন উপজেলার কচুয়াকাঠি গ্রামের রুহুল শেখের ছেলে।আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর দুপুরে বাড়ির উঠানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মো. খসরু হাওলাদারের (৩৮) সঙ্গে প্রতিবেশী আসামি লিমনের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকেলে খসরুর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে লিমন।

পরবর্তীতে খসরুর আত্মীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ওই দিন নিহত খসরুর ছোট ভাই রিপন হোসেন হাওলাদার বাদী হয়ে লিমনকে আসামি করে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আদালত ১৯ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা শেষে এ রায় দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কাউখালীতে হত্যা মামলায় একজনের ফাঁসি

প্রকাশের সময় : 07:31:45 pm, Tuesday, 16 April 2019