মাদ্রাসা ছাত্রী রাফী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাদ্রাসা ছাত্রী রাফী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

মাদ্রাসা ছাত্রী রাফী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,।।  মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যায় জড়িত সিরাজসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও সারা দেশে নারী শিশু নির্যাতন, হত্যা ও ধর্ষনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কলাপাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর, মহিলা ক্লাব ও নাগরিক কমিটির উদ্যোগে সোমবার কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চেীধুরী সড়কে সকাল ১০টায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে ।

মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষিকা নমিতা দত্ত, সিপিবি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, প্রভাষক মাওলানা মো. মাসুম বিল্লাহ প্রমুখ। বক্তারা নুসরাত হত্যাকারী ঘাতক সিরাজ ও তার সহযোগীদের গ্রেফতার এবং সারা দেশে নারী-শিশু নির্যাতন ও ধর্ষনকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD