বরিশাল পলিটেকনিকে ছাত্রদের দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন Latest Update News of Bangladesh

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




বরিশাল পলিটেকনিকে ছাত্রদের দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন

বরিশাল পলিটেকনিকে ছাত্রদের দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন




নিজস্ব প্রতিবেদক:বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষের পর পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টায় প্রথমে ক্যাম্পাসের কম্পিউটার ভবনের সামনে ইলেক্ট্রামেডিকেল বিভাগের প্রধান আনিসুর রহমানকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীদের একাংশ। পরে শিক্ষকদের হস্তক্ষেপে বিক্ষোভকারী ছাত্রদের প্রতিনিধি জুনায়েদ ইসলাম রাফি ও সাজ্জাদ আহম্মেদ শান্ত শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী সমাপ্ত করেন।

এ বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মেনিলা, তন্নি, অভিজিৎ, হাবিব, নাজিম, মুসফিক, রাসেদ, রানা, পাভেল, হাসিব প্রমূখ।অপরদিকে কলেজ ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযোদ্ধা আবাসিক হলের হলের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান আনিচুর রহমানের বিরুদ্ধে শ্লোগান দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে।

এসময় তারা ক্লাশ বন্ধ করে জোড় করে ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে শিক্ষার্থীদের আটকে রেখে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।মুক্তিযোদ্ধা আবাসিক ছাত্রাবাসের সিভিল ডিপার্টমেন্টের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী মো. শাকিল জানান, শিক্ষক আনিচুর রহমান প্রায় সময় আবাসিক শিক্ষার্থীদের উপর নানা কারনে নির্যাতন করে আসার কারনেই এই প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে।

তবে মো. সাজ্জাদ আহমেদ শান্ত ও মো. জুনায়েদ ইসলাম বলেন, আমরা ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ও শিক্ষক আনিচুর রহমানকে হোস্টেলের শিক্ষার্থীরা লাঞ্ছিত করার প্রতিবাদে সাধারন শিক্ষার্থীরা বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছি। পরে শিক্ষকদের অনুরোধে আমরা সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি বন্ধ করে দিয়ে তাদের নিজ নিজ স্থানে ফিরে যেতে সহযোগীতা করেছি। এতে হোস্টেলের অতি উৎসাহী ছাত্ররা হামলার চেষ্টা করলেও তারা তা পারেনি।উল্লেখ্য, শনিবার সকালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে দুই গ্রুপ ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ৭ জন আহত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD