সংবাদ শিরোনাম:

হাত-পা বেঁধে পিরোজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:04:52 pm, Wednesday, 3 April 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাখুনিয়ারী গ্রামে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই শিক্ষার্থী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।স্কুলছাত্রীর মা বিউটি বেগম জানান, মঙ্গলবার রাত ৮ দিকে তিনি পাশের বাড়িতে যান। তার মেয়ে বাড়িতে বসে তখন একা পড়ছিল।

তিনি ঘর থেকে বের হওয়ার পর স্থানীয় আউয়াল মোল্লার ছেলে আইভান মোল্লা ও মিন্টু মোল্লার ছেলে মারুফ মোল্লা ঘরে ঢুকে কাপড় দিয়ে তার মেয়ের মুখ ও হাত-পা বেঁধে বাড়ির পিছনে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। কিছু সময় পরে তিনি ঘরে ফিরেমেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে বের হয়। কিছু সময় পরে বাড়ির পিছনের বাগানে হাত-পা বাঁধা অবস্থায় অচেতন পড়ে থাকতে দেখে তার মেয়েকে।পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী সুলতানা প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হাত-পা বেঁধে পিরোজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ

প্রকাশের সময় : 08:04:52 pm, Wednesday, 3 April 2019