সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় আওয়ামী লীগ প্রার্থী এস এম রাকিবুল আহসান চেয়ারম্যান নির্বাচিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:46:24 pm, Monday, 1 April 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা ।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এস, এম, রাকিবুল আহসান বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত রবিবার চতুর্থ ধাপের কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে প্রতিদ্বন্ধিতা করে তিনি ৩৩ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান(কোক্কা) আনারস প্রতিকে প্রতিদ্বন্ধিতা করে ২৬ হাজার ৪৬৪ ভোট পেয়েছেন।

এদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) মো: শফিকুল আলম বাবুল (টিউবওয়েল) প্রতিক নিয়ে ৩৬০৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো: মোস্তফা কামাল (চশমা) প্রতিক নিয়ে ২৯৭৬৫ ভোটপেয়েছেন এবং মো: নিজাম উদ্দীন (তালা) ৩০৮৭ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনা পারভিন সীমা (হাঁস) প্রতিক নিয়ে ৩৯১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি উম্মে তামিমা বিথী (ফুটবল) প্রতিক নিয়ে ১৪৪৬৩ ভোট পেয়েছেন এবং লাইজু হেলেন লাকী (কলস) ৫৭৯৯ ভোট পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় আওয়ামী লীগ প্রার্থী এস এম রাকিবুল আহসান চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশের সময় : 06:46:24 pm, Monday, 1 April 2019