বরিশালে শিক্ষার্থীদের টিফিনের বিস্কুট,খেয়ে নিলাে ওরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




বরিশালে শিক্ষার্থীদের টিফিনের বিস্কুট,খেয়ে নিলাে ওরা

বরিশালে শিক্ষার্থীদের টিফিনের বিস্কুট,খেয়ে নিলাে ওরা




 

বিদ্যালয়ের শিশুদের স্কুল ফিডিং প্রকল্পের আওতায় দুপুরের টিফিন হিসেবে বিস্কুট দেয়া হয়। কিন্তু প্রায়ই শিশুরা তাদের টিফিন পায় না। আজ সেই বিস্কুটের প্যাকেট বরিশালের মুলাদীতে এক স্কুল শিক্ষিকার বাড়িতে পাওয়া গেছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের ইউসুফ সরদারের ছেলে আলী আকবর সরদারের ঘরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের প্রায় ৫০ প্যাকেট বিস্কুট পাওয়া যায়। আলী আকবর সরদারের স্ত্রী রুমা জান্নাত ওরফে রুমা হিজলা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষিকা। বিভিন্ন সময় বিস্কুটের প্যাকেটগুলো স্কুুল থেকে বাড়িতে নিয়ে আসেন তিনি।

প্রতিবেশীরা জানান, বুধবার সকালে আলী আকবর সরদারের বাড়িতে নির্মাণ শ্রমিকদের নাস্তায় সরকারি বিস্কুটের প্যাকেট দেয়া হয়। এ সময় দুই শিশু আলী আকবরের কাছে বিস্কুট চাইলে ক্ষিপ্ত হন। পরে শিশুরা বিস্কুটের বিষয়ে তাদের অভিভাবকদের জানালে আলী আকবরের বাড়িতে প্রায় ৫০ প্যাকেট সরকারি বিস্কুট রয়েছে বলে জানা জানি হয়।

এ ব্যাপারে আলী আকবর সরদার জানান, তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করার সুবাদে বিস্কুটের প্যাকেটগুলো বাড়িতে নিয়ে আসেন।

শিক্ষিকা রুমা জান্নাত জানান, তার সন্তান ওই বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয় থেকে সন্তানকে দেয়া প্যাকেটগুলো জমা করে স্বামীর কাছে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD