মঠবাড়িয়ায় ছাত্রী গণধর্ষণের দায়ে ইসমাইল আটক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় ছাত্রী গণধর্ষণের দায়ে ইসমাইল আটক

মঠবাড়িয়ায় ছাত্রী গণধর্ষণের দায়ে ইসমাইল আটক




স্টাফ রিপোর্টার:মঠবাড়িয়ায় ৪ জন মিলে ১০ম শ্রেনীর এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করে তার ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আবারও গণধর্ষণের চেষ্টার অভিযোগে ইসমাইল (২০) নামে এক কলেজছাত্রকে শুক্রবার বিকেলে আটক করেছে থানা পুলিশ।আটককৃত ইসমাইল উপজেলার অহেদাবাদ গ্রামের এমাদুল হক এর ছেলে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে ৪ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন।

থানা সুত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর ২০১৮ ইং, ওই ছাত্রী দুপুরে উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের বাড়ি থেকে মিরুখালী বাজারে সংলগ্ন স্কুলে প্রাইভেট পড়তে যায়। এসময় পথের মধ্যে ওই ছাত্রীর পূর্ব পরিচিত সাইফুল নামে এক বন্ধু কথা বলার জন্য রাস্তার পাশে একটি ঘরে ডেকে নেয়। এর পর ওই ঘরে ওৎ পেতে থাকা সাইফুল এর বন্ধু ইসমাইলসহ ৪ সহযোগী ওই স্কুল ছাত্রীকে জোরর্পূবক পালাক্রমে ধর্ষণ করে। এসময় ধর্ষণের অশ্লীল চিত্র মোবাইলে ধারণ করে।

এ ঘটনাটি লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী ও তার পরিবার চেপে যায়। গত ২৪ ফেব্রুয়ারী ধর্ষক সাইফুল ও ইসমাইল ওই ছাত্রী স্কুলে আসার পথে ধর্ষণের ভিডিও ইন্টার নেটে ছরিয়ে দেয়ার হুমকি দিয়ে ধারাল চাকু দিয়ে ভয় দেখিয়ে আবারও শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। এতে ওই স্কুল ছাত্রী ভয় পেয়ে অভিভাবক দের নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে জানালে সে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

মঠবাড়িয়া থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেও গ্রেফতারের পুলিশি চেষ্ঠা অব্যাহত রয়েছে।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD