সংবাদ শিরোনাম:

মাদ্রাসা ছাত্রী ধর্ষকের ভান্ডারিয়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:30:42 pm, Saturday, 26 January 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামে দুই বখাটে কর্তৃক অষ্টম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক স্বজলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ভান্ডারিয়া ও কাঠালিয়া উপজেলার সিমান্তবর্তী রাধানগর এলাকার বলতলা গ্রামের গৌরীপুর ইউপি সদস্য কুদ্দুস মেম্বরের বাড়ীর সামনে থেকে কাঠালিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

কাঠালিয়া থানার কর্মকর্তা ইন চার্য মো. এনামুল হক জানান, বলতলা গ্রামের একটি মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করে। এ সময় লাশের গলায় একটি চিরকুট ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তাতে লেখা ছিল ‘আমি স্বজল, ধর্ষণকারী হিসেবে এটা আমার প্রাপ্য। লাশটি ময়না তদন্তের জন্য ঝালকাঠী মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে মাদ্রাসা ছাত্রীটি অসুস্থ মায়ের কাছে নানা বাড়ীতে যাওয়ার পথে গত সোমবার ১৭ জানুয়ারী স্থানীয় তোজের বাড়ীর সামনের সড়কে পৌছলে নদমূলা গ্রামের আলম জোমাদ্দারের লম্পট ছেলে স্বজল এবং তার এক সহযোগি রাকিব মেয়েটির মুখ চেপে ধরে জোর পূর্বক একটি পানের বরজে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে এর ভিডিও চিত্র ধারণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা করে। স্বজল ও রাকিব দুজনেই পলাতক ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মাদ্রাসা ছাত্রী ধর্ষকের ভান্ডারিয়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশের সময় : 06:30:42 pm, Saturday, 26 January 2019