সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন, বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:06:14 pm, Saturday, 19 January 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া(কুয়াকাটা) প্রতিনিধি:কলাপাড়ায় র্নিমানাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা এগরটায় দিকে বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে মেনুফ্যাকচারিং ওয়ার্কশপে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে টারবাইন সাইটের একটি ওয়ার্কশপ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

স্থানীয় ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার বেলা এগরটায় দিকে বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে মেনুফ্যাকচারিং ওয়ার্কশপে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো কেউ নিশ্চিত করতে পারেনি। কলাপাড়া ফায়ারসার্ভিস টিম এবং চায়না ও স্থানীয় শ্রমিকদের প্রচেস্টায় বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় টারবাইন সাইটের একটি মেনুফ্যাকচারিং ওয়ার্কশপ সম্পূর্ন ভ‚স্মীভ‚ত হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে ধারনা করছেন বিসিপিসিএল কর্তৃপক্ষ।

এদিকে আগুনের ঘটনায় গোটা প্লান্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় প্রকল্পের সকল কর্মকান্ড। বিসিপিসিএল এর সহকারী প্রকৌশলী শাহমনি জিকো জানান, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তাৎক্ষনিক শ্রমিকদের নিয়ে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। পরে ফায়ার সার্ভিসের দল সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।

এ অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে ধারনা করছেন এ প্রকৌশলী। বিপিসিএলের সহাকারী প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, আগুন নিয়ন্ত্রনে আনা গেছে। শুধু ওয়ার্কশপটি পুড়ে গেছে। বাকি সব স্বাভাবিক রয়েছে।

ঘটনাস্থলে কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন, বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশের সময় : 06:06:14 pm, Saturday, 19 January 2019