সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে শিশু কন্যা হত্যার দায়ে পিতার যাবজ্জীবন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:42:09 pm, Wednesday, 16 January 2019
  • 23 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (কুয়াকাটা)প্রতিনিধিঃশিশু কন্যা হত্যায় দায়ের করা মামলায় পিতা শাহদাৎ হোসেনকে (৪২) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালত। বুধবার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় প্রদান করেন। এসময় আসামী পলতাক ছিল। আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই আব্দুর রহমান গংদের ফাঁসাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জে শাহদাৎ হোসেন তার শিশু কন্যা মুনিয়াকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে মারাক্তকভাবে আহত করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় মুনিয়া ১২ এপ্রিল পটুয়াখালী সদর হাসপাতালে মারা যায়। পরে মুল ঘটনা বেড়িয়ে আসলে কলাপাড়া থানার এসআই নাজমুল করিম বাদী হয়ে ওই বছরের ৪ জুলাই কলাপাড়া থানায় পিতা শাহদাৎকে আসামী করে মামলা দায়ের করেন।

এবং ১২ অক্টোবর পিতাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

আদালত দীর্ঘ শুনানী এবং ভিকটিমের মাসহ ১৫ জনের স্বাক্ষ নিয়ে আসামী পিতাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম দন্ড প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে শিশু কন্যা হত্যার দায়ে পিতার যাবজ্জীবন

প্রকাশের সময় : 04:42:09 pm, Wednesday, 16 January 2019