স্টাফ রিপোর্টার:পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি কলেজে শাখা ছাত্রলীগের সাধারন সম্পদাক মোঃ শাকিল হোসেন শায়েকের হামলায় অন্য এক ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে।
এরমধ্যে গুরত্বর আহত মোঃ মেহেদি হাসানকে মির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মেহেদি জানায়, পূর্ব শত্রুতার জের হিসেবে আজ দুপুরে সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শাকিল হোসেন শায়েক অন্য নেতাকর্মীর সাথে কথা বলছিলেন, এ সময়ে পাশে দাড়িয়ে থাকা মেহেদি হাসানের সাথে কথা কাটাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করে এবং তাঁর সাথে থাকা একটি মেবাইল সেট ও নগদ টাকা নিয়ে যায়।
এ সময়ে অন্য দুই ছাত্র মীর রাকিব ও শাকিল হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে। পরে কলেজের শিক্ষকরা ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এব্যাপারে কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শাকিল হোসেন শায়েক বলেন, কলেজে মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সাথে আমি জড়িত নই।
Reporter Name 

















