সংবাদ শিরোনাম:

৬০ বার পেছালো সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:55:36 pm, Monday, 15 October 2018
  • 56 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক//
বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নাহার হত্যা মামলায় র‌্যাবের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৬০ বারের মতো মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছানো হলো।

আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করছেন।

সোমবার মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া নতুন এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ বাসায় নির্মমভাবে খুন হন। এরপরই রুনি ভাই বাদী হয়ে মামলা করেন। এরপর ৭ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি র‍্যাব।

এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন। অন্য আসামিরা হলেন, বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

৬০ বার পেছালো সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

প্রকাশের সময় : 01:55:36 pm, Monday, 15 October 2018