সংবাদ শিরোনাম:

৪ আসামি গ্রেফতার না হলেও রিফাত হত্যা মামলার চার্জশিট হতে পারে বৃহস্পতিবার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:13:57 pm, Wednesday, 21 August 2019
  • 7 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥   আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিট হতে পারে বৃহস্পতিবার (২২ আগস্ট)। ওইদিন সকাল ১০টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে আসামিদের হাজির করা হবে। আদালতের পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী এ মামলায় পুলিশের প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।

রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামি গ্রেফতার না হলেও মামলার চার্জশিট দেবার জন্য পুলিশের প্রস্তুতি চলছে। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে- রিফাত ফরাজী, রিশান ফরাজী, চন্দন সরকার, রাব্বি আকন, হাসান, অলি, টিকটক হৃদয়, সাগর, কামরুল ইসলাম সাইমুন, আরিয়ান শ্রাবন, রাফিউল ইসলাম রাব্বি, তানভীর, নাজমুল হাসান, রাতুল সিকদার ও আয়শা সিদ্দিকা মিন্নি।

মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মুসা বন্ড, ৭ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, ৮ নম্বর আসামি রায়হান ও ১০ নম্বর আসামি রিফাত হাওলাদারকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

গত ২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাতকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় বরিশাল নেওয়ার পর তিনি মারা যায়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনার থানার পরিদর্শক মো. হুমায়ুন কবির জানিয়েছেন, গত ৩১ জুলাই তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন দাখিলের কথা ছিল। ওই তারিখে তিনি প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরের তারিখ ছিল ১৪ আগস্ট। সেদিনও পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। তবে বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করা হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

৪ আসামি গ্রেফতার না হলেও রিফাত হত্যা মামলার চার্জশিট হতে পারে বৃহস্পতিবার

প্রকাশের সময় : 07:13:57 pm, Wednesday, 21 August 2019