বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:12:55 pm, Monday, 27 November 2023
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৮৯টির দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ৪টায় দলীয় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যারা নিজস্ব এলাকায় জনপ্রিয়, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ আছে, সর্বোপরি দলের প্রতি একনিষ্ঠ, তাদের বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয়েছে।

এর আগে, গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে জাতীয় পার্টি। দুই দফায় পাঁচ দিনব্যাপী মনোনয়ন ফরম বিতরণ শেষ হয় ২৪ নভেম্বর। এবার দলটির মনোনয়ন ফরম নেন ১ হাজার ৭৫২ জন। এরমধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি, ২৩ নভেম্বর ২২৭টি এবং ২৪ নভেম্বর ১৫টি ফরম কিনেছেন মনোনয়নপ্রত্যাশীরা। এরপর ২৬ নভেম্বর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

এবার দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তিনটি মনোনয়নপত্র চেয়েছেন বলে জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। অন্যদিকে, ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আর প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ) রোববার পর্যন্ত মনোনয়নপত্র নেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি

প্রকাশের সময় : 06:12:55 pm, Monday, 27 November 2023