সংবাদ শিরোনাম:

১০ বছর পর বিএনপি-জামায়াত নামে কোন দল থাকবে না: জয়

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:06:47 pm, Saturday, 18 November 2023
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : আগামী ১০ বছরে পরে দেশে বিএনপি-জামায়াত নামে কোনো দল থাকবে না বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

শনিবার (১৮ নভেম্বর) সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে সপ্তমবারের মতো আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় দেশ গঠনে এগিয়ে আসা একদল তরুণের হাতে ছয়টি ক্যাটাগরিতে ১২টি সংগঠনকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

তরুণদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, আপনারা শুধু বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তাই করেন না, সমাধানও বের করছেন এবং তা বাস্তবায়ন করছেন। বাংলাদেশের তরুণরাও নিজের পায়ে এখন দাঁড়াতে পারছে। বিদেশি দূতরা যখন আগুন সন্ত্রাসীদের পক্ষে কথা বলবে- তখন আপনারা এর প্রতিবাদ করবেন।

তিনি বলেন, নির্বাচনের আগে বিভিন্ন দেশের দূত অতিরিক্ত কথা বলছেন। কিন্তু বিএনপি মানুষ পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে- এসব নিয়ে তারা কিছু না বলে বরং উস্কানি দিচ্ছেন। কারণ তারা বাংলাদেশে শান্তি চান না।

জয় বলেন, জেনারেল জিয়াউর রহমানের আমলে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেয়া হয় ১৩০০ জনের বেশি সেনাকে। সেই ঘটনায় নিজের পরিবারের বিচার না পাওয়ার বিষয়টি তুলে ধরা এক তরুণের প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন, আজ যারা (বিভিন্ন দেশের দূত) মানবাধিকারের কথা বলেন, তারা একটি বারও এসব নিয়ে কথা বলেন না। বিএনপি কখনোই গণতান্ত্রিক দল ছিল না।

জিয়াউর রহমান খুনি ছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রীপুত্র বলেন, যেভাবেই পারি আমরা সেই সব হত্যাকাণ্ডের বিচার করব।

জয় বলেন, ‘বিএনপি-জামায়াতের সময় বিশ্বে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশে সেরকম দুর্নীতি থাকলে এতো মেগা প্রকল্প করা সম্ভব হতো না। আওয়ামী লীগের আমলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে তা হয়নি। অল্প সময়ে এতো উন্নত হয়েছে বলেই তরুণরা আওয়ামী লীগকে ভালোবাসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

১০ বছর পর বিএনপি-জামায়াত নামে কোন দল থাকবে না: জয়

প্রকাশের সময় : 09:06:47 pm, Saturday, 18 November 2023