সংবাদ শিরোনাম:

হোটেলে বিল না মিটিয়েই পালালেন অভিনেত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:48:42 pm, Wednesday, 20 March 2019
  • 10 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:এই অভিনেত্রী আর বিতর্ক পাশাপাশি চলে। বাংলা ছবি ‘তোমাকে সালাম’-এ দেখা গিয়েছিল তাঁকে। এবার ফের বিতর্কে জড়ালেন তিনি। অভিযোগ, বেঙ্গালুরুর বিলাসবহুল হোটেলে বিল না মিটিয়েই চলে গিয়েছেন পূজা গাঁধী। সাড়ে চার লক্ষ টাকা বিল না মেটানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

পূজা বেশ কয়েক দিন বেঙ্গালুরুর হোটেলে ছিলেন। হোটেলে বিল বাড়তেই তিনি সবার চোখ এড়িয়ে হোটেল ছেড়ে চলে যান। হোটেল ম্যানেজমেন্ট এ কথা জানতে পেরে স্থানীয় থানায় এই অভিনেত্রীর নামে অভিযোগ দায়ের করেন। কন্নড় এই অভিনেত্রী তামিল ও মালয়ালম ছবিতেও কাজ করেন। পূজার বিরুদ্ধে শমন জারি করা হয় এর পরেই। এর পরেই পূজা প্রথম ধাপে ২ লক্ষ টাকা বিল মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

দক্ষিণ ভারতের একটি দৈনিক সূত্রে খবর, পূজা হোটেল ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন বিলের বাকি অংশ মিটিয়ে দেওয়ার জন্য তাঁকে কিছুটা সময় দিতে। তবে এই প্রথম বার নয়। এর আগেও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। দক্ষিণ ভারতীয় ছবির জগতের এক প্রযোজক কিরণও পূজার নামে প্রতারণার অভিযোগ এনেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হোটেলে বিল না মিটিয়েই পালালেন অভিনেত্রী

প্রকাশের সময় : 08:48:42 pm, Wednesday, 20 March 2019