বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

হেঁটে হেঁটে বই পড়া সেই তরুণ ডাকসুর প্রার্থী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:17:45 pm, Monday, 4 March 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:পুরো নাম মীম আরাফাত মানব। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। টিএসসি কিংবা কার্জন হল এলাকায় তিনি হেঁটে হেঁটে বই পড়ার জন্য বেশি পরিচিত।এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলন সংগ্রামেও তাকে সক্রিয় থাকতে দেখা যায়। ঝরঝরে-প্রতিবাদী বক্তৃতার জন্যেও তিনি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় মুখ।

এই তরুণ প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আন্তর্জাতিক সম্পাদক পদে। পেয়েছেন ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্র ঐক্যভুক্ত ৯টি ছাত্র সংগঠনের সমর্থন।

বহুমুখী প্রতিভার অধিকারী মীম আরাফাত মানব ইংরেজী ও স্প্যানিশ ভাষায় বেশ দক্ষ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়।

কেন প্রার্থী হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ভোটারদের সামনে একটা সুযোগ উপস্থাপন করতেই প্রার্থী হয়েছি আমি। বাংলাদেশে ভোট দিতে গেলে মানুষ নিপীড়নের শিকার হয়, জাতীয় সংসদ নির্বাচনে এটা আমরা সবাই দেখেছি। তবু ডাকসু নির্বাচন এটা হবে না-এমনটা প্রত্যাশা করি।

তিনি বলেন, দীর্ঘ তিন দশক পর নির্বাচন হওয়ায় ডাকসু নিয়ে শিক্ষার্থীদের একটা উৎসাহ আছে। শিক্ষার্থীরা যাতে ভোট দেয়ার মতো একজন বিশ্বাসযোগ্য প্রার্থী পায়, সে জন্যেই আন্তর্জাতিক সম্পাদক পদে দাঁড়িয়েছি।

প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো আমাকে সমর্থন জানিয়েছে। এই সমর্থনকে সাধুবাদ জানাই।

নির্বাচিত হলে কী করবেন-এমন প্রশ্নে মানব বলেন, কাজ নিয়ে আমার বেশকিছু পরিকল্পনা আছে। শিগগিরই আমি ইশতেহার প্রকাশ করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

হেঁটে হেঁটে বই পড়া সেই তরুণ ডাকসুর প্রার্থী

প্রকাশের সময় : 09:17:45 pm, Monday, 4 March 2019