হঠাৎ জনপ্রিয় নায়িকা অপুর এমন অনুরোধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হঠাৎ জনপ্রিয় নায়িকা অপুর এমন অনুরোধ

হঠাৎ জনপ্রিয় নায়িকা অপুর এমন অনুরোধ

হঠাৎ জনপ্রিয় নায়িকা অপুর এমন অনুরোধ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাস মহামারির মধ্যে সুস্থ থাকার জন্য ধূমপায়ীদের ধূমপান ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

 

 

বৃহস্পতিবার দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এই অনুরোধ জানান তিনি। অপু বিশ্বাস বলেন, ‘গত দেড় বছর ধরে পুরো বিশ্বে এই মহামারি আমরা মোকাবিলা করে যাচ্ছি। এই মহামারিতে অনেকে প্রিয়জন হারিয়েছেন, অনেকে প্রিয়জন হারাবেন। হয়তো সেই দিন গুনছেন।

 

 

‘আমি আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করতে চাই। যারা ধূমপান করেন দয়া করে তারা ধূমপান ছেড়ে দিন। কারণ আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে।’

 

 

সুস্থ থাকার বিকল্প নেই উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘সুস্থ থাকতে হলে আমাদেরকে সঠিক খাবার খেতে হবে। আমাদেরকে সুস্থ থাকতে হলে ব্যয়াম করতে হবে।’

 

 

সবার সুস্থ ও ভালো থাকার প্রত্যাশা করে অপু বলেন, ‘আজকে হয়তো কারো মৃত্যু টিভিতে একটি সংখ্যা। কিন্তু আপনি আপনার পরিবারের কাছে পুরো পৃথিবী। তাই আমি বলি যারা ধূমপান করেন, তারা দয়া করে ধূমপান ছেড়ে দিন। আমরা সবাই জানি ধূমপান হার্টের ক্ষতি করে।’

 

 

বুঝতে শেখার পরে নিজের বাবা-কাকাকেও ধূমপান কমানোর অনুরোধ করেছিলেন অপু। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘আজকে পৃথিবীতে আমার বাবা-কাকা কেউ নেই। কিন্তু আমি এটা জানি আমাকে যারা ভালোবাসেন, যারা বয়স্ক, তারা সবাই আমার বাবা-কাকার মতো।

 

 

‘তাদেরকে শ্রদ্ধা রেখে ছোট মানুষের মতো আমি অনুরোধ করে বলছি কেউ ধূমপান করবেন না।’ ছোট ভাই-বন্ধুদের উদ্দেশ্যেও একই অনুরোধ জানান তিনি।

 

 

সবশেষে আবারও সবার সুন্দর ও সুস্থতা কামনা করে হাস্যোজ্জ্বল মুখে অপু বিশ্বাস বলেন, ‘যাই হোক বেশি জ্ঞান দিয়ে দিলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD