সংবাদ শিরোনাম:

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী অহনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:37:10 am, Friday, 11 January 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ট্রাকচালকের নির্মমতার শিকার অভিনেত্রী অহনা

অনলাইন ডেস্ক:ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গুরুতর অবস্থায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় তার (অহনার) কোমরের হাড়ের সংযোগস্থল মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে।বুধবার দিবাগত রাত ৪টায় বাসায় ফেরার পথে তিনি আহত হন। এ দুর্ঘটনায় অহনার পরিবার থেকে উত্তরা থানায় একটি মামলা করা হয়েছে।

অহনার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি অহনা তার খালাতো বোনকে সঙ্গে নিয়ে উত্তরায় নিজ বাসার উদ্দেশে রওয়ানা হন।

উত্তরার কাবাব ফ্যাক্টরি থেকে কিছুটা সামনে সাত নম্বর সেক্টরের পূর্ব মাথায় একটি বেপরোয়া গতির পাথর বোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিয়ে অহনার প্রাইভেটকারের ক্ষতি করে।

অহনা তার নিজের কারের ক্ষতি হয়েছে দাবি করে ট্রাক ড্রাইভারকে নামতে বললে ইচ্ছাকৃতভাবে আবারও অহনার কারটিকে জোরে ধাক্কা দেয় চালক।

এমন অবস্থায় অহনা ট্রাকের দরজা ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। কিন্তু ট্রাকচালক অহনাকে ওই অবস্থাতেই ট্রাকে করে টেনে নিয়ে উত্তরার ১২-১৩ মোড়ের দিকে যায়।

এক পর্যায়ে জোরে ব্রেক করে অহনাকে ট্রাক থেকে ফেলে দেয়। রাস্তায় থাকা পাথরের উপর অহনা ছিটকে পড়ায় গুরুতর আহত হন।

এ সময় ঢাকা মেট্রো ট ১৫-১৮২৬ নাম্বারের ট্রাক ফেলেই চালক পালিয়ে যায়। তখন রাত প্রায় চারটা। শেষ পর্যন্ত উত্তরা পশ্চিম থানার পুলিশের সহযোগিতায় ট্রাকটিকে আটকানো হয়।

এই ঘটনার প্রেক্ষিতে অহনার ছোট বোন লিজা মিতু বাদী হয়ে গত ৯ জানুয়ারি উত্তরা থানায় মামলা করেছেন, মামলা নং ২৩০(৫)১। এরই মধ্যে ট্রাকের মালিক পক্ষ থেকে অহনা ও তার পরিবারকে নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে বলে জানান অহনা। এই অভিনেত্রী বলেন, ০১৮৮৪১২৩৩৪৪ নম্বর থেকে অহনা ও তার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নিয়মিত অভিনয় করছেন। এছাড়া বড় পর্দায় তাকে ‘চাকরের প্রেম’, ‘দুই পৃথিবী’, ‘চোখের দেখা’ ছবিতে নায়িকা হিসেবে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী অহনা

প্রকাশের সময় : 01:37:10 am, Friday, 11 January 2019