মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: হাতে শাঁখা-পলা, সিঁথি থেকে গড়িয়ে পরা সিঁদুরে ভর্তি কপাল, গায়ে গরদের শাড়ি, নাকে নথ। সোমবার সোশ্যাল মিডিয়ায় এমনই বিশেষ একটি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ক্যাপশনে লিখেছেন, ‘বিশেষ কিছু আসছে’। তবে এই বিশেষ কিছু কী তা অবশ্য সময়ই বলবে…
তবে এই ছবিগুলো দেখে মনে হচ্ছে কোনও শুটিংয়ের সময়ই এই ছবি তুলেছেন অভিনেত্রী। তবে ঠিক কীসের শুটিংয়ের জন্য স্বস্তিকা এইরকম সেজেছেন তা অবশ্য স্পষ্ট নয়। তবে মাঝে মধ্যেই বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।
জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, স্বস্তিকা মুখোপাধ্যায়কে শেষবার দেখা গেছে সুদীপ্ত রায়ের ‘কিয়া অ্যান্ড কসমস’ ছবিতে অভিনয় করতে। তার আগে সৃজিত মুখোপাধ্যায়ের শাহজাহান রিজেন্সিতে অভিনয় করতেও দেখা গেছে অভিনেত্রীকে।
Leave a Reply