সংবাদ শিরোনাম:

স্বস্তিকাকে ধর্ষণের হুমকি!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:35:55 pm, Saturday, 18 July 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত ২৬ জুন ভারতের একটি সংবাদমাধ্যম স্বস্তিকা মুখোপাধ্যায়ের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে ‘সুইসাইড আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে’ সুশান্তের মৃত্যুতে কটাক্ষ স্বস্তিকার শিরোনামে সংবাদ প্রকাশ করে। তবে এমন কথা স্বস্তিকা বলেননি বলেও জানান তিনি।

কিন্তু এর পর থেকেই চটে যান সুশান্তের ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড়। সেই মিথ্যে খবর দেখে স্বস্তিকাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়। এমনকি অ্যাসিড আক্রমণ করে ধর্ষণের হুমকিও দেওয়া হয়।

এর পরই কলকাতা সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন স্বস্তিকা। স্বস্তিকার অভিযোগের ভিত্তিতে ভুয়া খবরের অপরাধে বর্ধমানের গলসি থেকে আটক করা হয়েছে শুভম চক্রবর্তী নামের এক যুবককে।

পুলিশি জেরায় সে তার অপরাধ স্বীকারও করেছে। এ ছাড়া হুগলি থেকে গ্রেফতার করা হয়েছে কৌশিক দাস নামের আরও এক যুবককে। যিনি অভিনেত্রীর ওপর অ্যাসিড হামলা ও ধর্ষণের হুমকি দিয়েছিলেন। এ দুজনকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

তথ্যসূত্র : এই সময়

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্বস্তিকাকে ধর্ষণের হুমকি!

প্রকাশের সময় : 11:35:55 pm, Saturday, 18 July 2020