স্বপ্ন ভাঙল আরিফিন শুভর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বপ্ন ভাঙল আরিফিন শুভর

স্বপ্ন ভাঙল আরিফিন শুভর




অনলাইন ডেস্ক: ‘অনভিপ্রেত সামাজিক ও রাজনৈতিক কারণে শুভর সঙ্গে কাজ করা হচ্ছে না। সমঝোতার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করার আশা রাখি।’ পশ্চিমবঙ্গের প্রযোজনা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান গৌরাঙ্গ ফিল্মস এভাবে ঢাকাই নায়ক আরিফিন শুভকে জানান তাকে নিয়ে আপাতত কাজ না করার সিদ্ধান্ত।

গৌরাঙ্গ ফিল্মনের এই সিদ্ধান্তের কারণে দারুন একটি চরিত্রে অভিনয় করা হাত ছাড়া হয়ে গেলো শুভর। ভারতের ‘অভিযাত্রিক: দ্য ওয়ান্ডার লাস্ট অব অপু’ ছবিতে অভিনয় করার কথা ছিলো ঢাকাই এ নায়কের। মে মাসে শুভর শুটিং শুরু করার কথা ছিলো। তার আগেই রাজনৈতিক ও সামাজিক কারণ দেখিয়ে শুভর সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন তারা।এমন সিদ্ধান্তে মন খারাপ হয়েছে শুভর। মন খারাপ হওয়াটাও স্বাভাবিক। এমন একটি চরিত্রে অভিনয় করা হচ্ছে না তার।

‘এমন একটি চরিত্রে আমার কাজ করার কথা ছিলো। অথচ সেটা হচ্ছে না। যেখন এটা জানলাম তখন বেশ খারাপ লেগেছে। কারণ অপু সবার কাছেই স্বপ্নের চরিত্র। তবে ছবির স্বার্থেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন তারা। মন্তব্য শুভর। যিনি এখন পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি ‘মিশন এক্সট্রিম’র শুটিং করছেন। মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ‘সাপলুডু’ সিনেমা।

যে কোন অভিনেতার জন্যেই অপু একটি স্বপ্নের চরিত্র। যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টিকরা কালজয়ী চরিত্র। চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এ অপু চরিত্রটিকে পর্দায় হাজির করে অমরত্ব দেন। ‘পথের পাঁচালী’ ও ‘অপরাজিত’ উপন্যাসকে তিন ভাগে ভাগ করে ট্রিলজি নির্মাণ করেছিলেন এই নির্মাতা।

সেগুলো হলো ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’।এবার ‘অপরাজিত’ উপন্যাসের শেষ অংশের ওপর নির্ভর করে পরিচালক শুভ্রজিৎ মিত্র নির্মাণ করতে যাচ্ছেন ‘অভিযাত্রিক: দ্য ওয়ান্ডার লাস্ট অব অপু’। এতেই অপু চরিত্রে অভিনয়ের জন্য শুভর সঙ্গে চুক্তিও হয়েছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD