স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা

স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা




ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

মনোনয়নপত্র বাতিলের খবরে এলাকায় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ডা. তাসনিম জারা ফেসবুকে দেওয়া এক ঘোষণায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন। এরপরই তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

তিনি জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার কারণে দলীয় অবস্থান থেকে সরে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার এই ঘোষণার পর থেকেই ঢাকা-৯ আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে থাকে।

মনোনয়নপত্র বাতিল হলেও আপিলের সুযোগ থাকায় এখনো নির্বাচনী দৌড়ে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ডা. তাসনিম জারা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তই এ বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশনা দেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD