স্ত্রী নৌকার হওয়ায় স্বামীর সাথে ধস্তাধস্তি, মারা গেলেন স্বামী ! Latest Update News of Bangladesh

রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্ত্রী নৌকার হওয়ায় স্বামীর সাথে ধস্তাধস্তি, মারা গেলেন স্বামী !

স্ত্রী নৌকার হওয়ায় স্বামীর সাথে ধস্তাধস্তি, মারা গেলেন স্বামী !




পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় স্বামী আরিফ হোসেনকে (২৮) হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রাহিমা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় আরিফের স্ত্রী রাহিমা বেগম, শাশুড়ি পারভীন বেগম, শশুর হানিফকে সোমবার আদালত জেল হাজতে পাঠিয়েছে ।

রোববার (৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আরিফ কাকচিড়া ইউনিয়নের কামারহাট এলাকার আমজাদ হোসেনের ছেলে। আরিফ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন এবং শশুর বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন।

স্ত্রী রাহিমা বলেন, পাথরঘাটা পৌরসভার সুবর্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে নৌকার এজেন্ট ছিলাম। সে ভোট দিয়ে আমাকে কেন্দ্র থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরে আমি কেন এজেন্ট ছিলাম এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হলে হঠাৎ মারা যায়।

এদিকে একাধিক নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশী জানান, দুপুরের দিকে হঠাৎ স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে নিহতের শশুর ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ ও তার স্ত্রী পারভিনও‌ তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি নিহত হয় আরিফ।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে আটক করা হয়। স্ত্রী রহিমা বেগমের কথিত মতে নৌকার এজেন্ট হওয়াতে মারধরের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, শশুর হানিফকে ভোট কেন্দ্র থেকে এবং স্ত্রী ও শাশুড়িকে বাড়ি থেকে আটক করা হয়। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান হয়েছে বলেও তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD