স্ত্রী নির্যাতনের মামলায় স্বামী কারাগারে Latest Update News of Bangladesh

রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্ত্রী নির্যাতনের মামলায় স্বামী কারাগারে

স্ত্রী নির্যাতনের মামলায় স্বামী কারাগারে




অনলাইন ডেস্ক:
বরগুনার তালতলীতে স্ত্রী নির্যাতনের মামলায় স্বামীকে মঙ্গলবার সকালে কারাগারে পাঠিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান।আসামি আসিফ উপজেলার বথিপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

আসিফের স্ত্রী কলেজ পড়ুয়া ফাতিমা বলেন, ৬ আগস্ট আসিফ, শশুর আফজাল ও তার সতিন পাঁচ লাখ টাকা যৌতুক চেয়ে নির্যাতন করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। এ ঘটনায় মামলা করেন তিনি। আদালত মামলাটি তালতলী থানায় পাঠায়। ১১ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম আসামিদের অব্যাহতি দিয়ে প্রতিবেদন দেন।

বাদী ফাতিমা ১১ নভেম্বর বিচারিক আদালতে নারাজি দাখিল করলে বিচারক মো. হাফিজুর রহমান পুলিশের প্রতিবেদন অগ্রাহ্য করে আসিফ ও তার বাবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার আদালতে হাজির হলে বাবাকে জামিন দিয়ে ছেলেকে কারাগারে পাঠায় আদালত। বাদী ফাতিমা বলেন, এতদিন পর আমি ন্যায় বিচার পেয়েছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD