বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

স্ত্রীর বান্ধবীকে বাসায় ডেকে এনে ধর্ষণ করেন বরগুনার রাব্বী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:59:03 pm, Thursday, 30 September 2021
  • 4 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ স্ত্রীর বান্ধবীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া গোলাম রাব্বী জামিনে বেরিয়ে আবারো এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার। অভিযুক্ত গোলাম রাব্বীর নামে বরগুনা সদর থানায় মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট স্ত্রীকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে স্ত্রীর বান্ধবীকে বাসায় ডেকে এনে ধর্ষণ করেন রাব্বী। ভয়ভীতি দেখিয়ে স্ত্রীর বান্ধবীকে আটকে রেখে পর দিনও ধর্ষণ করেন তিনি। পরে রাব্বীর স্ত্রী বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ওই কিশোরীর মা বরগুনা সদর থানায় গোলাম রাব্বীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এর কয়েক দিন পর জামিনে বেরিয়ে রোববার বন্ধুর বাসায় নিয়ে আবার এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেন গোলাম রাব্বী। ওই স্কুলছাত্রীর মা বুধবার রাতে বরগুনা সদর থানায় রাব্বীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বলেন, আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। আমাদের ভুয়া কাবিননামা দেখিয়ে মাসের পর মাস মেয়েকে ধর্ষণ করেছে রাব্বী। এমনকি শারীরিক সম্পর্কে রাজি না হলেই পাশবিক নির্যাতন চালাত।

স্কুলছাত্রীর মা আরো বলেন, ২৬ সেপ্টেম্বর রাব্বী তার বন্ধু মামুনের বাসায় নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। ভুয়া কাবিননামার বিষয়টি আমার মেয়ে বুঝতে পারলে সেখান থেকে চলে আসতে চায়। পরে নিজের বাসায় নিয়ে পাশবিক নির্যাতন চালায় রাব্বী। গোপনে বিষয়টি আমি জানতে পারি এবং পুলিশকে জানাই। পরে পুলিশ গিয়ে আমার মেয়েকে উদ্ধার করে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে গোলাম রাব্বীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী কিশোরীর মা। পলাতক রাব্বীকে গ্রেফতার করতে আমরা অভিযান চলছে। ধর্ষণের অভিযোগে আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল। মাদক মামলাতেও সে জেল খেটেছে। তার বিরুদ্ধে বেশকয়েকটি মামলা রয়েছে। আমরা খুব শিগগিরই তাকে গ্রেফতার করতে পারব বলে আশা করছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

স্ত্রীর বান্ধবীকে বাসায় ডেকে এনে ধর্ষণ করেন বরগুনার রাব্বী

প্রকাশের সময় : 08:59:03 pm, Thursday, 30 September 2021