স্ত্রীকে ‘মরতে যাচ্ছি’ বলে পালিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্ত্রীকে ‘মরতে যাচ্ছি’ বলে পালিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস!

স্ত্রীকে ‘মরতে যাচ্ছি’ বলে পালিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস!

স্ত্রীকে ‘মরতে যাচ্ছি’ বলে পালিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ‘আমি মরতে যাচ্ছি। আমার করোনা হয়েছে। তুমি সুখে থেকো’–স্ত্রীকে এমনটা বলেই বাড়ি থেকে পালিয়ে গেলেন যুবক। এরপর দীর্ঘদিন কোনো খোঁজ পাওয়া যায়নি তার। তবে পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী করোনার নাটক করে বাড়ি থেকে পালিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছে।

 

 

ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটেছে।

 

 

জানা যায়, গত ২১ জুলাই ওই যুবক স্ত্রীকে জানায় তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তাই আর সে বাঁচতে চায় না। সে কারণে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বাড়ি থেকে বেড়ানোর পরই মোবাইল বন্ধ পাওয়া যায় ওই যুবকের। এমনকি পরের দিন ওই যুবকের মোটর বাইক, মানিব্যাগ, হেলমেট, বাইকের চাবি খুঁজে পাওয়া যায়। এরপরই স্ত্রী থানায় নিখোঁজ ডায়েরি করেন।

 

 

পুলিশ তদন্ত করে জানতে পারে ওই যুবকের করোনা হয়নি। এদিকে মোবাইল অফ থাকায় ওই যুবকের লোকেশন ট্র্যাক করাও সম্ভব হচ্ছিল না। তবে গত সপ্তাহে আচমকাই বেশ কিছুক্ষণের জন্য তার মোবাইল অন করে। এরপর পুলিশ যুবকের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযান চালায়।

 

 

পুলিশ জানায়, ওই যুবক অনেক আগে থেকেই পরকীয়ায় লিপ্ত ছিল। করোনার সুযোগ কাজে লাগিয়ে তিনি প্রেমিকার সঙ্গে স্থায়ীভাবে বসবাস করতে চেয়েছিলেন। ওই যুবক পরিচয় বদলে একটি ভাড়াবাড়িতে প্রেমিকার সঙ্গে বসবাস করছিল। পুলিশ আটক করে ওই যুবককে আবার তার স্ত্রীর কাছে ফিরিয়ে দেয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD