সেতু ভেঙে পড়ায় দুর্ভোগ ৫ গ্রামের মানুষের Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন




সেতু ভেঙে পড়ায় দুর্ভোগ ৫ গ্রামের মানুষের

সেতু ভেঙে পড়ায় দুর্ভোগ ৫ গ্রামের মানুষের




পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ও দীর্ঘা ইউনিয়নের সংযোগ সড়কের নাওটানা ও পাকুরিয়া গ্রামের তালতলা শাখা নদীর ওপর সেতুটি (লোহার খুটির উপর ঢালাই) প্রায় চার বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে।এতে দেউলবাড়ী ও দীর্ঘা ইউনিয়নের দুটি ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।এ কারণে পাকুরিয়া,যুগিয়া,নাওটানা,রামনগর,চাঁদকাঠীসহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।জানা গেছে,২০০৬ সালে পিরোজপুর এলজিইডি কার্যালয় থেকে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে দীর্ঘা ইউনিয়নের নাওটানা ও দেউলবাড়ী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া তালতলা শাখানদীর ওপর এসেতুটি নির্মাণ করা হয়।এরপর নাওটানা ও পাকুরিয়া গ্রামের মধ্যে সড়ক যোগাযোগা সৃষ্টি হয়।অভিযোগ আছে সেতুটি নির্মাণের সময় নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছিল।পাকুরিয়া গ্রামের বাসিন্দা গাওখালী আমভিটা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী শেখ জানান,সেতুর অভাবে মাত্র কয়েক মিনিটের পথ অনেক দূর ঘুরে কয়েক কিলোমিটার পথ হেঁটে প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে।দেউলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফ এম রফিকুল আলম বাবুল জানান, সেতুটি ভেঙে যাওয়ায় দীর্ঘা ও দেউলবাড়ী ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে পড়েছে।বেশি ভোগান্তিতে পড়েছেন রোগী এবং স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।জনভোগান্তি লাঘবে এটি খুব দ্রুত নির্মাণ বা মেরামত করা প্রয়োজন।দীর্ঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম আকন বলেন,‘আমি ইউপি চেয়ারম্যান থাকাকালে উপজেলা পরিষদের একাধিক সভায় সেতুটি সংস্কারে বরাদ্দ চেয়ে আবেদন করেছিলাম কিন্তু বরাদ্দ না পাওয়ায় সেতুটি সংস্কার করা সম্ভব হয়নি।’নাজিরপুর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া বলেন,‘সেতুটি মেরামত করার জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে।বরাদ্দ পেলে মেরামতের কাজ হাতে নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD