সংবাদ শিরোনাম:

‘সেই’ দৃশ্যটি নিয়ে কিয়ারা আদবানির সোজাসাপ্টা জবাব

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:07:52 pm, Tuesday, 18 June 2019
  • 20 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:  একটি ঘর, সেখানে ভর্তি মানুষ। আর ঘরেই উপস্থিত আছেন স্বামী, শাশুরি, দাদী শাশুরি। তাদের সামনেই শাড়ি পড়া নতুন বউ হস্তমৈথুন করছে! তবে সবার সামনেই এমন দৃশ্য এই উপমহাদেশের মানুষের মনে কল্পনাতেও আসে না।কিন্তু রুপালি পর্দায় ‘লাস্ট স্টোরিজ’ নামের ওয়েব সিরিজে এমন চিত্র তুলে ধরা হয়েছে। আর তাই সেই দৃশ্য নিয়ে তৈরি হলো হাজারো বিতর্ক। বিতর্কের সৃষ্টি হলেও জনপ্রিয় হচ্ছে সিরিজটি। সেই সাথে সেই বিতর্ক-জনপ্রিয়তার স্রোতে সবচেয়ে বেশি লাভ হয়েছে বলিউডে নায়িকা কিয়ারা আদবানির।

‘লাস্ট স্টোরিজ’ নামের ওয়েব সিরিজে স্বমহনের এ দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছেন কিয়ারা। এটি মুক্তির পর থেকে আলোচনা-সমালোচনায় ভাসছেন এই অভিনেত্রী। তবে সম্প্রতি ‘হস্তমৈথুন’দৃশ্যে অভিনয় করার কারণে প্রশ্নের মুখোমুখি হলেন তিনি। নেহা ধুপিয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে এ নিয়ে সোজাসাপ্টা জবাব দেন।

সাংবাদিকদের জানান,সেখানে তিনি জানান, হস্তমৈথুনের দৃশ্যে শুটিং করতে তার মোটেই অস্বস্তি হয়নি। স্ক্রিপ্টের প্রয়োজন অনুযায়ীই শুটিং হয়েছে। এছাড়া সেই দৃশ্যের জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন কিয়ারা সেটাও জানিয়েছেন তিনি। আসলে আমাকে কী কী করতে হবে, করণ জোহর সবই বুঝিয়ে দিয়েছিলেন। শুটিংয়ের সময় খুব ছোট্ট ইউনিট ছিল। কিন্তু আমি খুব নার্ভাস ছিলাম। এতটাই নার্ভাস ছিলাম যে গুগলে সার্চ করেছিলাম, কীভাবে ভাইব্রেটার ব্যবহার করা হয়। করণ বলেছিলেন, সিরিয়ালসি শট দিতে। যাতে এক্সপ্রেশনে মনে হয়, আসলে আমি ভাইব্রেটার ব্যবহার করছি।

মুক্তির পর থেকে ‘লাস্ট স্টোরিজ’-এর এই অর্গাজম দৃশ্য নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে বলিউড পাড়ায়। সিনেমা সমালোচক থেকে কলাকুশলীরাও সমালোচনা করছেন। প্রশ্ন তুলছেন এমন খোলামেলা যৌন দৃশ্য সিনেমায় তুলে ধরা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

প্রসঙ্গত, ‘লাস্ট স্টোরিজ’ ওয়েব সিরিজটি নির্মাণ করছেন করণ জোহর। এতে কিয়ারা এক নববধূর চরিত্রে অভিনয় করেন। যিনি স্বামীর সঙ্গে যৌন মিলনে অখুশি। তাই হস্তমৈথুনের মাধ্যমে নিজের যৌনতার চাহিদা মেটান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘সেই’ দৃশ্যটি নিয়ে কিয়ারা আদবানির সোজাসাপ্টা জবাব

প্রকাশের সময় : 03:07:52 pm, Tuesday, 18 June 2019