সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর: সিইসি Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর




সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর: সিইসি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর: সিইসি




অনলাইন ডেস্ক :
সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বাংলাদেশের নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার (০৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নির্বাচন কমিশনারদের সংগঠন-ফেমবোসা’র নবম সম্মেলনে তিনি একথা বলেন।

এবার সম্মেলনের প্রতিপাদ্য ‘জবাবদিহি ও অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়া’। এ বছর সম্মেলনে যোগ দিয়েছেন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানর নির্বাচন কমিশনের ২১ জন প্রতিনিধি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন, আরপিও সংশোধনের উদ্যোগও নিয়েছে কমিশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফগানিস্তান নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও ফেমবোসা’র বর্তমান চেয়ারপারসন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা ও অংশগ্রহণমূলক নির্বাচনে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ে ভূমিকা রাখতে পারে সার্কভুক্ত দেশগুলো। এ সম্মেলন থেকে যেসব অভিজ্ঞতা অর্জন করা হবে তা আগামী নির্বাচনে কাজে লাগানো যাবে।’

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সামনে একাদশ জাতীয় নির্বাচন। বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্র চর্চায় আরপিও সংশোধনী এবং সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করতে বাংলাদেশ নির্বাচন কমিশন সব সময় প্রস্তুত। তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD