বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

সীমান্তে সংঘর্ষের সময় চীনের সেনাবাহিনীর হাতে আটক ১০ ভারতীয় সৈন্যকে মুক্তি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:14:10 pm, Friday, 19 June 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ছবি: সংগৃহীত

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লাদাখ সীমান্তে সংঘর্ষের সময় চীনের সেনাবাহিনীর হাতে আটক ১০ ভারতীয় সৈন্যকে মুক্তি দিয়েছে দেশটি। বৃহস্পতিবার রাতে ছাড়া পাওয়া এই সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং তিনজন মেজর রয়েছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

গত সোমবার লাদাখের গলওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। আহত হয় আরও ৭৬ ভারতীয় সৈন্য।

এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার পাশাপাশি বিরোধ সমাধানে চলছে আলোচনা। তবে এখনও সমাধান হয়নি।

গত বুধবারের পর বৃহস্পতিবারও ভারত-চীন মেজর জেনারেল পর্যায়ের বৈঠকও নিষ্ফল হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

হিন্দুস্তান টাইমস জানায়, লাদাখে সংঘর্ষকালে ধরে নিয়ে যাওয়া ১০ ভারতীয় সেনাকে বৃহস্পতিবার রাতে মুক্তি দিয়েছে চীন। ভারতীয় সেনাবাহিনী এবং চীনের পিপলস লিবারেশন আর্মির মধ্যে মেজর জেনারেল পর্যায়ে আলোচনায় তাদের মুক্তির বিষয়ে সমঝোতা হয়। এই বৈঠকের পরেই আটকে রাখা ভারতীয় সেনাদের মুক্তি দেয় চীনের সেনাবাহিনী।

সোমবার রাতের ঘটনার পরই হতাহতের পাশাপশি কতজন ভারতীয় সেনা নিখোঁজ, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে তখন দাবি করা হয়, কোনো সেনাই নিখোঁজ নন।

এছাড়া তাদের সেনাবাহিনীর কত সদস্য নিখোঁজ ছিলেন, সেই তথ্যও নিশ্চিত করেনি ভারত।

তবে ভারতীয় সেনাদের নিখোঁজ হওয়ার কথা অস্বীকার কিংবা পরে ১০ সেনার মুক্তি পাওয়ার বিষয়ে ভারত কোনো মন্তব্য না করলেও এ ব্যাপারে ইন্ডিয়া টুডে পত্রিকার সিনিয়র সম্পাদক শিভ আরুর বলেন, ভারতীয় সৈন্যদের মুক্তি দেয়া দুই দেশের আলোচনা সফল করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

সীমান্তে সংঘর্ষের সময় চীনের সেনাবাহিনীর হাতে আটক ১০ ভারতীয় সৈন্যকে মুক্তি

প্রকাশের সময় : 02:14:10 pm, Friday, 19 June 2020