সিনেমা নেই, প্রভাব খাটাতে রাজনীতিতে শ্রীলেখা মিত্র Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সিনেমা নেই, প্রভাব খাটাতে রাজনীতিতে শ্রীলেখা মিত্র

সিনেমা নেই, প্রভাব খাটাতে রাজনীতিতে শ্রীলেখা মিত্র

সিনেমা নেই, প্রভাব খাটাতে রাজনীতিতে শ্রীলেখা মিত্র




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কলকাতার হট সেনসেশন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বরাবরই তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তীর্যক মন্তব্য ও ভিডিও পোস্ট করে আলোচনায় থাকতে পছন্দ করেন। তার যে কোনো পোস্টেই তোলপাড় শুরু হয়ে যায় ওয়েব দুনিয়ায়। আলোচনার কেন্দ্রে চলে আসেন এই নায়িকা। সেই ধারাবাহিকতায় আবারো তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

 

 

এবার রাজনীতিতে নাম লেখাচ্ছেন এই সেনসেশন। এমটাই ভাসছে টলিউডের বাতাসে। সম্প্রতি কলকাতার বরাহনগরে ভারতীয় কমিউনিস্ট পার্টির (সিপিএম) পক্ষ থেকে একটি ফ্রি কোচিং ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন নায়িকা। এরপর থেকেই গুঞ্জন, এই দলে তিনি নাম লেখাতে চলেছেন।

 

 

কিন্তু এমন গুঞ্জনের ব্যাপারে শ্রীলেখার জবাব, এরকম মনে হচ্ছে? তাহলে তাই। আমি কট্টর বামপন্থী। শুধু আজ নয়, বরাবরই। সে কথা প্রথম প্রকাশ্যে আসে সৌরভ পালধির একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অনুষ্ঠানে যোগ দেয়ার পর। বাম নেতারাও জানেন আমার সমর্থন রয়েছে তাদের প্রতি।

 

 

ভারতের অনেক অভিনয়শিল্পীরাই এখন রাজনীতির দিকে ঝুঁকছেন। তারা কেউ নাম লেখাচ্ছেন সরকারি দলে, কেউ আবার প্রধান বিরোধী দলে। তবে শ্রীলেখা যেন উল্টো হাওয়ার পন্থী।

 

 

এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, হঠাৎ করে সবুজ বা গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেয়া যায়। কিন্তু লাল পতাকাকে সমর্থন করতে গেলে সেটা হঠাৎ করে হয় না। তার জন্য শিক্ষার প্রয়োজন। কারণ, এই একটি রাজনৈতিক দলই ভীষণ শিক্ষিত।

 

 

তবে শ্রীলেখার রাজনীতিতে নামার গুঞ্জনে উঠেছে আরেকটি প্রশ্ন। বর্তমানে তেমন কোনো কাজ নেই এই নায়িকার হাতে। শুরু থেকে যে ‘মীরাক্কেল’ শোয়ের তিনি বিচারক ছিলেন, সেখান থেকেও এ বছর বাদ দেয়া হয়েছে তাকে। তাই ইন্ডাস্ট্রিতে নিজের প্রভাব বাড়াতেই শ্রীলেখা রাজনীতিতে আসছেন বলে ধারণা অনেকের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD