বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

সিইসির আশা-নির্বাচনে আসবে বিএনপি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:26:00 pm, Thursday, 12 July 2018
  • 37 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপাের্টার: বিএনপি জাতীয় নির্বাচনে আসবে বলে আবারও আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন,‘বিএনপি নির্বাচনে আসবে বলে আশা করি। সবাইকে নিয়েই নির্বাচন হবে। বিএনপি চেয়ারপারসনের বন্দির বিষয়টি আইন-আদালতের বিষয়। ওই ব্যাপারে আমাদের কিছু জানা নেই। আমাদের কিছু করণীয়ও এই ক্ষেত্রে নেই।’

বৃহস্পতিবার (১২ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি রয়েছে এবং এই সুযোগ থাকবে।’

আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক প্রশ্নে নূরুল ‍হুদা বলেন, ‘নির্বাচনগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দিক-নির্দেশনা দিয়েছি। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের কথা শুনেছি। কীভাবে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা যায়, তার পরামর্শ দিয়েছি। আমরা আশা করি, তিনটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।’

অন্যান্য সিটি নির্বাচনের প্রেক্ষাপটে এবার বাড়তি কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনে বাড়তি কোনও ব্যবস্থার দরকার পড়ে না। কারণ, নতুন কোনও আইন তৈরি হয়নি যে, বাড়তি ব্যবস্থার দরকার হবে। নির্বাচন আইন ও বিধিমালা অনুসারে পরিচালিত হয়। এখানেও সেটা হবে।’

তিনি জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে এই নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, কাজেই সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করণীয় তারা তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের নির্দেশনা তারা প্রতিপালন করবেন।

তিনি জানান, সিটিগুলোতে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সঠিক রয়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা আমাদের জানিয়েছেন। সেখানে কোনও ধরনের ঝুঁকি বা আশঙ্কার বিষয় নেই।’

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন পরিচালনা করতে গেলে অভিযোগ আসতেই পারে। তবে অভিযোগ সঠিক কিনা তা দেখতে হবে। তদন্ত সাপেক্ষে প্রমাণ করতে হবে।’
এর আগে সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য কমিশনার, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, নির্বাচন কমিশন সচিব, তিন সিটির রিটার্নিং কর্মকর্তাসহ অন্যরা অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

সিইসির আশা-নির্বাচনে আসবে বিএনপি

প্রকাশের সময় : 05:26:00 pm, Thursday, 12 July 2018