সংবাদ শিরোনাম:

সাহস থাকলে আমাদের ধর্ষণ করে দেখাক: নুসরাত জাহান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:44:29 am, Tuesday, 26 January 2021
  • 33 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভায় নারীদের ওপর নির্যাতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। সোমবারের ওই প্রতিবাদ সভায় তিনি বললেন, বাংলার মেয়েদের ভয় দেখিয়ে দমন করা সম্ভব নয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানকার মেয়েরা ধর্ষণের হুমকিকে ভয় পায় না।

নুসরাত জাহান বলেন, ধর্ষণের হুমকি আমিও পাই। কিন্তু আমি বা এই মঞ্চে উপস্থিত কোনো নারী এ ধরনের হুমকি ভয় পায় না। সাহস থাকলে আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে, বঁটি আছে। কেউ আমাদের ভয় দেখালে তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে।

অন্যায়ের বিরুদ্ধে সমবেত হয়ে এগিয়ে আসার বার্তা শোনা গেল নুসরাতের গলায়। মানুষকে ‘চোখ-কান খোলা’ রাখার কথা বললেন তিনি। দাবি করলেন, কোনো ঝামেলা হলেই নিজের দলের নারী কর্মীদের এগিয়ে দেয় বিজেপি কারণ মেয়েদের সম্মান করতে জানে না তারা। মঞ্চ থেকে নেমে যাওয়ার আগে তিনি বললেন, ‘আজ সায়নী-দেবলীনার সঙ্গে যা হয়েছে তা যাতে আর কোনো মেয়ের সঙ্গে না হয়, সেই জন্যই এই মঞ্চে এসেছি।’ সূত্র: আনন্দবাজার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাহস থাকলে আমাদের ধর্ষণ করে দেখাক: নুসরাত জাহান

প্রকাশের সময় : 01:44:29 am, Tuesday, 26 January 2021