সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়তে ভোলায় পথ-নাটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়তে ভোলায় পথ-নাটক

সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়তে ভোলায় পথ-নাটক




ভোলা প্রতিনিধি॥  নাটক জীবনের কথা বলে। সমাজের অসঙ্গতি তুলে ধরে। সামাজিক পরিবর্তনের বার্তা বহন করে নাটক।“পরিষ্কার পরিবার সেরা পরিবার” এই স্লোগানকে সামনে রেখে ভোলার ভেদুরিয়া ইউনিয়নে সচেতনতামূলক পথ-নাটক “ভালো থাকার গল্প” অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর (বুধবার) বিকালে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর আয়োজনে, সেইন্ট বাংলাদেশ এর বাস্তবায়নে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশর সহায়তায় ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্যাংকেরহাট কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও ২ নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এই পথ-নাটক পরিবেশিত হয়।

পথ-নাটকে ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাজল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর।এসময় আরো উপস্থিত ছিলেন, সেইন্ট বাংলাদেশের চিফ মনিটরিং অফিসার মিঞা মজিবর রহমান, সেইন্ট বাংলাদেশর প্রজেক্ট ম্যানেজার মো: শরিফুল ইসলাম, এমিনি অফিসার সাইদুর রহমান,ট্রেনিং অফিসার আসমা বেগম, ভেদুরিয়া ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির আহমেদ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।নাটকে অভিনয় করেন,সাদ্দাম হোসেন,জান্নাতুল আইরিন,আবদুল্লাহ আল নোমান,হৃদয়,রামিম,সৌরভ,ইমা,অহনা,লমিয়া,আল আমিন,গোপাল।

যে পরিবার সাবান দিয়ে হাত ধোয় এবং নিজের চারপাশ এবং টয়লেট পরিষ্কার করে সে পরিবার সেরা পরিবার তুলে ধরে নাটকে স্বাস্থ্য সুরক্ষায় ৫ সময়ে হাত ধোয়ার গুরুত্ব,টয়লেট পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে বার্তা দেওয়া হয়।

নাটক দেখতে আসা স্থানীয়রা বলেন, আসলে আমরা জানতামই না হাত না ধুয়ে খাবার খেলে যে এত রোগ হয়। টয়লেট থেকে এসে হাত সাবান দিয়ে ধুলে ডাইরিয়া,আমাশয় সহ বিভিন্ন রোগ থেকে বেঁচে থাকা যায়। টয়লেট পরিষ্কার না করলে যে এতো রোগ ছড়ায়। এখন থেকে আমরা এসব মেনে চলবো।

সুস্থ্য পরিবার সেরা পরিবার হবো। নিজে এবং পরিবারের সবাইকে রোগ মুক্ত রাখবো। নিজেরা নাটক থেকে যা জানলাম তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD