সাধারণ মানুষের মাঝে গ্রেফতার আতঙ্ক চলছে: সরওয়ার Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




সাধারণ মানুষের মাঝে গ্রেফতার আতঙ্ক চলছে: সরওয়ার

সাধারণ মানুষের মাঝে গ্রেফতার আতঙ্ক চলছে: সরওয়ার




স্টাফ রিপোর্টার:  বরিশালে সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। প্রচারণাও তুঙ্গে। প্রচারণায় আওয়ামীলীগ-বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছে। শনিবার (২১ জুলাই) বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার বেলা ১১ টায় নগরের চাদমারী এলাকায় গনসংযোগ করেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।

প্রচারনা কালে মজিবর রহমান সরওয়ার সাংবাদিকদের বলেন, আমরা হঠাৎ করেই নির্বাচনী পরিবেশটা খারাপ দেখছি এবং গ্রেফতার আতঙ্ক চলছে। ইতিমধ্যে জামায়াতের বরিশাল মহানগরের সেক্রেটারি জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে গ্রেফতার করা হয়েছে। কবির নামে নগরের ১০ নম্বর ওয়ার্ডের একজন যুবদল নেতাকে জামায়াত বলে গ্রেফতার করা হয়েছে। এভাবে গ্রেফতার আতঙ্ক চলছে।

তিনি বলেন, যেখানে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সকল মানুষকে উদ্ব্দ্ধু করছি। এমনকি প্রচার-প্রচারনার সময়ও বিভিন্নভাবে সাধারণ মানুষকে সুষ্ঠু নির্বাচনের কথা বলছি। যাতে সাধারণ মানুষ ভোট সেন্টারে যায় এবং খুলনা-গাজীপুরের মতো ঘটনা না ঘটে। কিন্তু গ্রেফতার আতঙ্কে সাধারণ মানুষের মাঝে ভয় ঢুকে যাচ্ছে। ভোটের অল্প কয়টা দিন বাকী রয়েছে বলে উলে­খ করে বলেন, এখন যে স্রোত সৃষ্টি হয়েছে বিএনপির। আমি বিশ্বাস করি সরকার যদি গ্রেফতার আতঙ্ক তৈরি না করে তাহলে ভোট ভালো হবে।

অপরদিকে আওয়ামীলীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল­াহ ও ব্যস্ত সময় পাড় করেছেন গণসংযোগ করে। প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল­াহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এখন পর্যন্ত নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় আছে। কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা নেই। আশা করি ৩০ তারিখে ভোটাররা সুন্দর পরিবেশে গিয়ে ভোট প্রদান করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD