সাংবাদিকদের ঝামেলা আমাদের কাছে বললে বিব্রত হই : জেলা প্রশাসক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাংবাদিকদের ঝামেলা আমাদের কাছে বললে বিব্রত হই : জেলা প্রশাসক

সাংবাদিকদের ঝামেলা আমাদের কাছে বললে বিব্রত হই : জেলা প্রশাসক




নিজস্ব প্রতিবেদক:বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে আড়ম্ভর আয়োজনে বর্ষপূর্তি পালন করেছে বরিশাল অফিস। বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে কেট কাটা, আলোচনা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারেফ হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, নাট্যজন সৈয়দ দুলাল, এমএম আমজাদ হোসেন, দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরন, সাহসী বার্তার সম্পাদক নিকুঞ্জ বালা পলাশ, নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি সৈয়দ মেহদী হাসানসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাভিশন বরিশাল প্রধান শাহীন হাসান স্বাগত বক্তব্য রাখেন। বিএমপি কমিশনার মোশারেফ হোসেন বলেন, বাংলাদেশে অনুষ্ঠান ও সংবাদ দিয়ে দর্শকদের আস্থার চ্যানেল হয়ে উঠেছে বাংলা ভিশন। ব্যক্তিগতভাবে আমি এই চ্যানেলটির একজন নিয়মিত দর্শক। তিনি বাংলা ভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, সাংবাদিকদের জন্য বরিশাল অত্যান্ত গুরুত্বপূর্ণ স্থান। তবে সাংবাদিকদের নিজেদর মধ্যের বিরোধ নিয়ে প্রশাসেন নালিশ না দেওয়ার অনুেরাধ রেখে তিনি বলেন, আপনাদের নিজেদের বিরোধ আমাদের কাছে বললে আমরা বিব্রত হই।নিজেদের সমস্যা নিজেরা সমাধান করবেন। তিনি বাংলাভিশনকে দায়িত্বশীল গণমাধ্যম উল্লেখ করে বলেন, আমি ব্যক্তিগতভাবে জানি বাংলাভিশন প্রত্যেকটি সংবাদ যাছাই-বাছাই করে প্রচার করে। বাংলাদেশে সেরাদের মধ্যে অন্যতম একটি চ্যানেল হলো বাংলাভিশন।মূলত আমরা সংবাদকর্মীদের নিয়ে একসাথে কাজ করতে চাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD