বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

সমাবেশে অংশ নিতে এসে বিএনপির ৪৫ নেতাকর্মী আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:17:34 am, Monday, 1 October 2018
  • 64 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক//
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় অংশ নিতে আসা নেতাকর্মীদের মধ্যে থেকে ৪৫ জনকে আটক করেছে সাদা পোশাকের পুলিশ। আটককৃতদের মধ্যে গাজীপুর জেলার কালিয়াকৈর পৌর মেয়র বিএনপির কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সফিউদ্দিন সফি রয়েছেন বলে জানা গেছে

আটক ৪৫ জনের মধ্যে মধ্যে শাহবাগ থানায় ৩০ জন ও রমনা থানায় ১৫ জনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ। শাহবাগ থানার এসআই ভোজন কুমার সরকার জানান, সমাবেশ ও আশপাশের এলাকা থেকে বিএনপির ৩৫ নেতাকর্মীকে নিয়ে আসা হয়েছে। আটকদের তালিকা তৈরি হচ্ছে। রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, রবিবার দুপুরের পর তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী।

গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সোাহরাব উদ্দিন জানান, রবিবার সকালে ঢাকায় সমাবেশে যাওয়ার পথে গাজীপুর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির ও গাজীপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আফজালকে আটক করে জিএমপির টঙ্গী পশ্চিম থানা পুলিশ। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, বিএনপি নেতাকর্মীদের আটকের নিন্দা জানিয়ে গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, ঢাকায় সমাবেশকে বাধাগ্রস্ত করতে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর আইনশৃংখলা বাহিনী লেলিয়ে দিয়েছে। কিন্তু গ্রেফতার ও ভয়ভীতি উপক্ষো করে আমাদের নেতাকর্মীরা সমাবেশ সফল করেছেন। তিনি আটককৃত নেতাকর্মীদের অবিলম্বে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

সমাবেশে অংশ নিতে এসে বিএনপির ৪৫ নেতাকর্মী আটক

প্রকাশের সময় : 02:17:34 am, Monday, 1 October 2018