সন্তান হত্যার দায়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




সন্তান হত্যার দায়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

সন্তান হত্যার দায়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা




স্টাফ রিপোর্টার: যৌতুক দাবীতে স্ত্রীকে মারধর করে গর্ভের সন্তান মেরে ফেলার অভিযোগে স্বামী রিয়াজ হাওলাদারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার ২৫ জুলাই) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্ত্রী রেখা আকতার মামমলাটি দায়ের করেন।ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপারকে মামলাটির তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন।

মামলায় অভিযুক্ত রিয়াজ হাওলাদার বাকেরগঞ্জ বালী গ্রামের মুনসুন আলী হাওরাদারের ছেলে।এছাড়া অন্যান্যরা হলো রিয়াজের ভাই হৃদয়, মা আমেনা বেগম ও সুলতানের ছেলে জাহাঙ্গীর মীরা।ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৭ সালের ২৭ অক্টোবর রিয়াজ হাওলাদারের সাথে উপজেলার সন্তোষদী এলাকার আঃ সালাম খানের মেয়ে রেখা আকতারের বিয়ে হয়।

বিয়ের পর থেকে রিয়াজ মুদী ব্যবসা করার জন্য স্ত্রীর কাছে ২ লাখ টাকা দাবী করেন। স্ত্রী টাকা দিতে অপারগতা জানালে রিয়াজ তাকে মারধর করে তাড়িয়ে দেয়। পরে অভিভাবকদের অনুরোধে রিয়াজ তার স্ত্রীকে ফিরিয়ে নেয়। ঘটনার দিন গত ১৫ জুলাই রিয়াজ খয়রাবাদ বাজারে মুদি ব্যবসা করার জন্য পুনরায় স্ত্রীর কাছে ২ লাখ টাকা চায়।

স্ত্রী টাকা দিতে অপারগতা জানালে রিয়াজ তাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেয়। স্ত্রী গর্ভবতী হওয়ায় মারধরের কারণে তার পেটে ব্যথা শুরু হলে রেখাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২০ জুলাই রেখা শেবাচিম হাসপাতালে মাথা চেপ্টা হয়ে যাওয়া একটি মৃত পুত্র সন্তান জন্ম দেয়। পরে পুলিশ এসে মৃত সন্তানের সুরাতহাল ও ময়না তদন্ত করান। এ ঘটনায় বুধবার মামলাটি দায়ের করলে বিচারক ওই নির্দেশ দেন আদালত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD