সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল আগামী সপ্তাহে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল আগামী সপ্তাহে

সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল আগামী সপ্তাহে




অনলাইন ডেস্ক:আগামী সপ্তাহে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। জানালেন ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।আজ (বৃহস্পতিবার) আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে ২টি আসন পাবে।

 

সচিব জানান, মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে।

 

তিনি জানান, আগামী এপ্রিল থেকে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার করার কাজ শুরু করা হবে। এক্ষেত্রে প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশিরা থাকেন তাদেরকে ভোটার করা হবে।

 

আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে তাদেরকে ভোটার করতে একটি টিম সিঙ্গাপুর যাবে। এরপর দুবাই প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীকে ২৫৭টি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ২২, বিএনপি ৬, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) ১ এবং স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয় লাভ করেছে।

 

স্থগিত থাকা গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD