সংবাদকর্মীদের দেহ তল্লাশি করায় শমীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার ‘মানহানি’ মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সংবাদকর্মীদের দেহ তল্লাশি করায় শমীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার ‘মানহানি’ মামলা

সংবাদকর্মীদের দেহ তল্লাশি করায় শমীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার ‘মানহানি’ মামলা

সংবাদকর্মীদের দেহ তল্লাশি করায় শমীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার ‘মানহানি’ মামলা,voiceofbarishal.com




অনলাইন ডেস্ক :ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট ও অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে আদালতে ১০০ কোটি টাকার মানহানির একটি মামলা করেছেন এক সাংবাদিক।মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা সিএমএম আদালতে মামলাটি করেন স্টুডেন্ট জার্নাল বিডির (অনলাইন পত্রিকা) সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান।

মামলায় এজাহারে বলা হয়েছে, গত ২৪ এপ্রিল শমী কায়সার তার মোবাইল চুরির ঘটনা নিয়ে দুপুরে প্রায় আধাঘণ্টা অর্ধশত সংবাদকর্মীকে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আটকে রাখেন। ওই সময় তার নিরাপত্তাকর্মীরা সংবাদকর্মীদের দেহ তল্লাশি করেন। কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যেতে চাইলে তাদের ‘চোর’ বলেও সম্বোধন করেন শমী কায়সার। এ ঘটনায় সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে টেলিভিশন ক্যামেরার ফুটেজে ধরা পড়ে লাইটিংয়ের এক কর্মী অভিনেত্রীর মোবাইল ফোনটি চুরি করেছে। তখন ‘দুঃখপ্রকাশ’ করেন শমী কায়সার।

এ প্রসঙ্গে বাদী পক্ষের আইনজীবী মেহেদী হাসান জানিয়েছেন, মামলায় তারা আসামি শমী কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।এদিকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর অভিযোগের বিষয়ে বাদীর জবানবন্দি গ্রহণের পর আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD