সংবাদ শিরোনাম:

ষড়যন্ত্র ব্যর্থ করতে ঐক্যের বিকল্প নেই: তারেক রহমান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:10:24 pm, Tuesday, 26 November 2024
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে ডা. মিলনের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বাণীতে বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না।”

তারেক রহমান বলেন, “পতিত আওয়ামী সরকারের বিগত ১৬ বছরের দুঃশাসনে মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গণতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছিল। কিন্তু ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে নতুনভাবে স্বাধীনতা ফিরে পেয়েছি। তবে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও থেমে নেই। ঐক্যবদ্ধ প্রতিরোধই এসব ষড়যন্ত্র ব্যর্থ করবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণা জোগাবে। তার আত্মদানের মধ্য দিয়েই স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হয়। স্বৈরাচার উৎখাতের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়।”

তারেক রহমান বলেন, “আজকের দিনে ডা. মিলনের আত্মত্যাগ আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আরও দৃঢ়প্রতিজ্ঞ করবে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ষড়যন্ত্র ব্যর্থ করতে ঐক্যের বিকল্প নেই: তারেক রহমান

প্রকাশের সময় : 07:10:24 pm, Tuesday, 26 November 2024