শোকসভার মঞ্চে তারকাদের সেলফি, হাসি-ঠাট্টা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শোকসভার মঞ্চে তারকাদের সেলফি, হাসি-ঠাট্টা

শোকসভার মঞ্চে তারকাদের সেলফি, হাসি-ঠাট্টা

শোকসভার মঞ্চে তারকাদের সেলফি, হাসি-ঠাট্টা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে শনিবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। দিনটি স্মরণ করতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠনের ব্যানারে বাংলাদেশ চলচ্চিত্রে উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আয়োজিত শোকসভার মঞ্চে দেখা গেছে তারকাদের সেলফি, হাসি-ঠাট্টার ছবি।

 

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

শোকসভার মঞ্চে তারকাদের সেলফি, হাসি-ঠাট্টা

 

শোকসভায় অংশ নেন চলচ্চিত্র অঙ্গণের অনেক তারকা। তারকাদের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক, পরিচালকসহ অন্য সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

 

কিন্তু অভিযোগ উঠেছে শোকদিবস উপলক্ষ্যে আয়োজিত শোকসভার মঞ্চে হাসি তামাশা ও সেলফি তোলায় মেতেছিলে তারকারা।

 

 

শোকসভার মঞ্চে তারকাদের সেলফি, হাসি-ঠাট্টা
শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত শোকসভার ভাবগাম্ভীর্যের সাথে বেমানান আচরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পরেছেন চলচ্চিত্র শিল্পীদের কেউ কেউ। এমনকি কালো পোশাক পরিধান করেও শোক দিবসের দিন ভিক্টরি চিহ্ন দেখিয়ে ছবি তোলার ঘটনায় শিল্পীদের হিতাহিত জ্ঞ্যান নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

 

 

তারকাদের যেকোনো মিলনমেলায় হাসি ঠাট্টা আর আবেগঘন পরিবেশ সৃষ্টি হলেও শোক দিবসের ভাবগাম্ভীর্য রক্ষার দিনে এমন আচরণে সমালোচনায় মুখর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

শোকসভার মঞ্চে তারকাদের সেলফি, হাসি-ঠাট্টা

 

প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, পরিচালক এস এ হক অলিক, চিত্রনায়িকা রোজিনা, দিলারা, মৌসুমী, ওমর সানি, শাকিব খান, রিয়াজ, অনন্ত জলিল, সাইমন, নিপুণ, রোজিনা, অঞ্জনা, ডিপজল, মিশা সওদাগর, অপু বিশ্বাসসহ এফডিসির ১৯ সংগঠনের নেতাকর্মী অংশ নেন ওই শোকসভায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD