সংবাদ শিরোনাম:

শেষ পর্যন্ত সরিয়ে নেওয়া হলো ওয়েব সিরিজ বুমেরাং ও সদরঘাটের টাইগার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:54:22 am, Wednesday, 24 June 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ছবি:সংগৃহীত

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  অবশেষে ওয়েব সিরিজ বুমেরাং ও সদরঘাটের টাইগার সরিয়ে নেওয়া হলো অ্যাপ বিঞ্জ থেকে। আর কিছু দৃশ্য সংশোধন করে ‘আগস্ট ১৪’ অ্যাপে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল লিমিটেড। এই প্রতিষ্ঠানের উদ্যোগেই চালু হয় দেশের প্রথম ভিডিও স্ট্রিমিং সাইট ‘বিঞ্জ’। প্রতিষ্ঠানটির বিপণন প্রধান নূর ঈ তাজরিয়ান খান জানান, এর মধ্যে অ্যাপ থেকে পাইরেসি হয়ে ইউটিউবে ছড়িয়ে গিয়েছিল তাদের তিনটি সিরিজ। ইউটিউব থেকে সেগুলো বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, আমরা পুরো বাণিজ্যিক কার্যক্রম এখনও শুরু করিনি। দেখছিলাম, দর্শকরা কেমন প্রতিক্রিয়া দেয়। কিন্তু সেটি পাইরেসি হয়ে ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। পাইরেসির ফলে সর্বস্তরের দর্শকদের কাছে এটি চলে যায়। অথচ সবার জন্য এই সিরিজগুলো বানানো হয়নি।

‘তবুও সবার প্রতিক্রিয়ার প্রতি সম্মান জানিয়েই দু’টো সিরিজ তুলে নিয়েছি অ্যাপ থেকে। আর ‘আগষ্ট ১৪’তেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সঙ্গে পাইরেসি রোধের জন্য সচেতন হয়েছি আমরা। মাত্র ওয়েব সিরিজ মাধ্যমটির যা্ত্রা শুরু হলো। ফলে কিছু ভুল-ত্রুটি হয়েছে হয় তো। এটা নিয়ে বিতর্ক থাকুক, আমরা চাই না।

গেল ঈদে তিনটি ওয়েব সিরিজ নিয়ে ব্যাপক আলোচনা হয়। তিনটি সিরিজ নিয়েই অশ্লীলতার অভিযোগ ওঠে। এতে অভিনয়করা শিল্পী ও নির্মাতাদের প্রতিনিয়ত হেয় করার ঘটনাও ঘটে সোশ্যাল মিডিয়ায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শেষ পর্যন্ত সরিয়ে নেওয়া হলো ওয়েব সিরিজ বুমেরাং ও সদরঘাটের টাইগার

প্রকাশের সময় : 02:54:22 am, Wednesday, 24 June 2020