শেবাচিম হাসপাতালে সুপারিনটেন্ড হিসেবে সেলিনা আক্তারের যোগদানকালে পরিচালকসহ নেতৃবৃন্দের শুভেচ্ছা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শেবাচিম হাসপাতালে সুপারিনটেন্ড হিসেবে সেলিনা আক্তারের যোগদানকালে পরিচালকসহ নেতৃবৃন্দের শুভেচ্ছা

শেবাচিম হাসপাতালে সুপারিনটেন্ড হিসেবে সেলিনা আক্তারের যোগদানকালে পরিচালকসহ নেতৃবৃন্দের শুভেচ্ছা




স্টাফ রিপোর্টার ॥ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং সুপারিনটেন্ড পদে যোগদান করলেন জেলা পাবলিক হেলথ নার্সিং অফিসার ও স্বাধীনতা নার্সেস পরিষদের জেলা সভাপতি সেলিনা আক্তার। গতকাল তার যোগদানকালে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনসহ চিকিৎসক ও নার্সবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান।

গত সোমবার স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা উপ-সচিব (নার্সিং শাখা-১) ডা. সিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা পাবলিক হেলথ নার্সিং অফিসার ও স্বাধীনতা নার্সেস পরিষদের বিভাগীয় সভাপতি সেলিনা আক্তারকে শেবাচিম হাসপাতালে নার্সিং সুপারিনটেন্ড পদে পদায়ান করা হয়।

গতকাল সেলিনা আক্তার ওই বিজ্ঞপ্তির কপি নিয়ে নার্সিং সুপারিনটেন্ড পদে যোগদান করেন। এ সময় ডা. বাকির হোসেন, আউটডোর ডক্টরস এ্যাসোসিয়েশেনের সভাপতি ডা. সৌরভ সুতার, সম্পাদক ডা. নুরুন্নবী তুহিন, ডা. সুদীপ কুমার, স্বানাপ’র মেডিকেল সভাপতি মোস্তাফিজুর রহমান,

সম্পাদক শাহিনা আক্তার, সিনিয়র সহ-সভাপতি জেসমিন আক্তার, যুগ্ম সম্পাদক কবিতা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক লিংকন দত্ত, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুর রহমানসহ নেতৃবৃন্দ সেলিনা আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD