শেবাচিমের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ'র গরুর সাথে এ কেমন শত্রুতা ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শেবাচিমের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ’র গরুর সাথে এ কেমন শত্রুতা !

শেবাচিমের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ’র গরুর সাথে এ কেমন শত্রুতা !

SONY DSC




স্টাফ রিপোর্টার ॥শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদের একি অমানবিক কান্ড। একটি গরু হাসপাতাল চত্তরে প্রবেশ করায় রাতভর আটকে রেখে অমানবিক নির্যাতনে মারা গেলো দরিদ্র স্থানীয় হানিফ ফকির (নয়ন)’র ভরন্ত গাভী গরুটি । এ নিয়ে এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। নয়ন জানায় , গত ৭দিন পূর্বে মেডিকেল কলেজের চতুর্থ শ্রেনী কর্মচারী নয়নের গাভী গরুটি হাসপাতাল চত্তরে প্রবেশ করে। এ সময় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ গরুটিকে ধরে নিয়ে হাসপাতালের পরিত্যক্ত একটি রুমে রাত ভর আটকে রেখে মারধর করে।

নয়ন গরুটি আনার জন্য হাসপাতালে গেলে আবুল কালাম আজাদ পরের দিন গরুটি দেয়।পরে ১৭ নভেম্বর (শনিবার ) দুপুর আড়াইটায় গরুটি মারা যায়। ভূক্তভোগী নয়ন আরো জানায় গরুটি ৬ মাসের ভরন্ত ছিলো।পেটে আঘাত করার কারনে মারা গেছে। তিনি আরো বলেন, কিছুদিন আগে গরুটি হাসপাতাল চত্তরে প্রবেশ করলে পরিচালক বাকীর হোসেন স্যার আমাকে কান ধরিয়ে উঠবস করায়। সেই ভয়তে পূনরায় কালামের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবনা। তাছাড়া আমিও মেডিকেল কলেজের একজন সরকারী কর্মচারী।

এ ব্যাপারে কালামের মোবাইল ফোনে ফোন করলে বিষয়টি অশিকার করে বলেন, পরিচালকের নির্দেশে কর্মচারি মামুন গরুটিকে পিটিয়ে মেরে ফেলেছে। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনার খাস গল্প শুনতে পারবো না। যা বলার অফিসে এসে বলবেন এবং তিনি আরো বলেন গরুটিকে মেরে ফেলেছে ভালো করেছে।

SONY DSC

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD