শীতের রাতে তিন মিনিটের জন্য ১২ ঘণ্টা ভিজলেন সাবা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শীতের রাতে তিন মিনিটের জন্য ১২ ঘণ্টা ভিজলেন সাবা

শীতের রাতে তিন মিনিটের জন্য ১২ ঘণ্টা ভিজলেন সাবা

শীতের রাতে তিন মিনিটের জন্য ১২ ঘণ্টা ভিজলেন সাবা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টলটলে নীল পানি, পাতলা হিরের টুকরোর চেয়ে স্বচ্ছ জলের অনেক গভীর পর্যন্ত দৃষ্টি চলে যায়। এমন জলের ধারে দাঁড়িয়ে ভারত মহাসাগরের সে জলেই দৃষ্টি নিবদ্ধ… হুট করে দেখে চেনাই যাবে না, কে তরুণী? ঠোঁটে হালকা লিপস্টিক ঘষা, চুল পেছনে টেনে চূড়ো করে বাঁধা। মুখশ্রীতে বাঙালিয়ানা। তার পরেও দ্বিধা।

 

 

হয়তো খুঁজতে খুঁজতে বারবার মনে হবে চেনা চেনা; ঠিক কোথায় যেন দেখেছি। ক্লুলেস হলে যা হয় আর কি। একসময় ঠিকই মনে পড়ে যেতে পারে, ইনি সোহানা সাবা। বাংলাদেশের অভিনেত্রী, চিত্রনায়িকা- যে সময়ের কথা বলছি কিছুদিন আগের কথা। মালদ্বীপে গিয়ে কিছু ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে।

 

 

এবার তিনটি ছবি পোস্ট করে নিজেকে প্রমাণ করলেন অন্যভাবে। বৃষ্টিতে ভিজে চলেছেন, এমন ছবি পোস্ট করলে নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। জানা গেল এসব ছবির নেপথ্যের গল্প, অরুণা বিশ্বাস পরিচালিত ‘অসম্ভব’ চলচ্চিত্রে অভিনয় করছেন সাবা। আর এর জন্য গত ২ ও ৩ ফেব্রুয়ারি চলচ্চিত্রটির গানে শুটিংয়ে অংশ নেন। রবীন্দ্রনাথের ‘আজি ঝর ঝর মুখর বাদল দিনে’-গানটিতে ঝুম বৃষ্টিতে সাবাকে ভিজতে হয়েছে রেইন মেশিনে।

 

 

এই গানের শুটিংয়ের স্থিরচিত্র প্রকাশ করেন সাবা। ক্যাপশনে লিখেছেন, অনেকেই বলে অভিনয় করা সবচেয়ে সহজ। হ্যাঁ, অবশ্যই সহজ কাজ; যখন আপনি ১৪ ডিগ্রি সেলসিয়াসে ১২ ঘণ্টা ধরে ভিজবেন একটি ৩ মিনিটের গানের জন্য এই শীতের রাতে?

 

 

অসম্ভব চলচ্চিত্রটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। চলতি মাসেই পরিপূর্ণ শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটিতে সাবা ছাড়াও অভিনয় করছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা এবং জ্যোৎস্না বিশ্বাস।

 

 

সোহানা সাবার অষ্টম চলচ্চিত্র এটি। এর আগে ২০০৬ সালে ‘আয়না’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন তিনি। এরপর খেলাঘর, চন্দ্রগ্রহণ, প্রিয়তমেষু, বৃহন্নলা, ষড়রিপু চলচ্চিত্রে অভিনয় করেন। সর্বশেষ ২০১৯ সালে আব্বাস চলচ্চিত্রে দেখা যায় তাকে। সম্প্রতি প্রশংসিত হয় ওয়েব সিরিজ ‘বলি’-তে তার অভিনয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD