শাক ভেবে 'গাঁজা পাতা' রান্না করে খেলেন... Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শাক ভেবে ‘গাঁজা পাতা’ রান্না করে খেলেন…

শাক ভেবে ‘গাঁজা পাতা’ রান্না করে খেলেন…

শাক ভেবে 'গাঁজা পাতা' রান্না করে খেলেন...




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভারতের উত্তরপ্রদেশের কনৌজের মিয়াগঞ্জ জেলার একটি পরিবার মেথি শাক মনে করে গাঁজা রান্না করে খেয়েছেন । আর তার ফলাফল হাতেনাতেই পেয়েছেন তারা। গাঁজার ওই তরকারি খাওয়ার পর সেই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে।

 

 

পুলিশ সূত্রে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এবং এনডি টিভি জানায়, গত শনিবার নিতীশ নামে এক ব্যক্তিকে মেথি শাক বলে বিক্রি করেন স্থানীয় এক সবজি বিক্রেতা। কেনার সময় সেটি মেথি না গাঁজা, তা বুঝতে পারেননি নিতীশ। তিনি বাড়ি ফিরে বৌদি পিঙ্কির হাতে প্যাকেটটি তুলে দেন। বিকেল চারটে নাগাদ সেই গাঁজার তরকারি রান্না করেন পিঙ্কি। এরপর বিকেল পাঁচটা নাগাদ পরিবারের ৬ জন সদস্য সেটি খান। কিছুক্ষণ পরেই তাদের শরীর খারাপ লাগতে থাকে। তারা প্রতিবেশীদের খবর দেন। তবে চিকিৎসক আসার আগেই তারা অজ্ঞান হয়ে যান।

 

 

পুলিশ সদস্যরা এই ঘটনার তদন্ত শুরু করার পর একটি কড়াইয়ে ‘গাঁজার সবজি’ দেখতে পান। এছাড়া প্যাকেটে রান্না না করা গাঁজাও খুঁজে পান তদন্তকারীরা। তারা ওই সবজি বিক্রেতা নাভাল কিশোর গুপ্তাকে আটক করেন। জেরার মুখে তিনি জানান, মজার ছলেই মেথির বদলে গাঁজা গাছ দেন। কিন্তু তদন্তকারীরা এই জবাবে সন্তুষ্ট হননি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD